১৪ নভেম্বর, ২০২৩ ০২:৫৯ পিএম

পদোন্নতি পরীক্ষার আবেদনের হার্ড কপি জমার নির্দেশ বিএসএমএমইউর

পদোন্নতি পরীক্ষার আবেদনের হার্ড কপি জমার নির্দেশ বিএসএমএমইউর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের হার্ড কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ড কপি জমার শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়নরত সরকারি শিক্ষার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৪ এ অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীগণকে নং-৮০.১১০.০৩৮.০০.০০.০২৭.২০২২ (অংশ-২)-২৮৬, গত ৬ নভেম্বর আদেশ মোতাবেক আবেদন পত্রের হার্ড কপি আগামী ১৭ ডিসেম্বর নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। উল্লিখিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।’

বিজ্ঞপ্তিত দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত