এফসিপিএস রেডিও ফিজিক্সের ১ম পর্বের ওরিয়েন্টেশন শুরু ২২ নভেম্বর
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ‘রেডিও ফিজিক্স’ ওরিয়েন্টেশন কোর্স আগামী ২২ নভেম্বর হতে আট ডিসেম্বর পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কলেজের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত ওই জ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব রেডিওলজী এন্ড এমেজিং কর্তৃক আয়োজিত এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ‘রেজিও ফিজিক্স’ ওরিয়েন্টেশন কোর্স আগামী ২২/১১/২৩ তারিখ হতে ০৮/১২/২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।’
‘উক্ত কোর্সে অংশগ্রহণে নিমিত্তে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সচিব, বিসিপিএস এর অনুকূলে ২,০০০/- (দুই হাজার) টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদ-এর স্ক্যান কপি বিসিপিএস-এর ওয়েবসাইটে আপলোড করে আগামী ১৯/১১/২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। কলেজের হিসাব বিভাগও ১৯/১১/২৩ খ্রিঃ তারিখ বেলা ০২:০০টা পর্যন্ত ব্যাংক স্লিপ জমা দিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। উল্লেখ্য যে, উক্ত কোর্সে শুধুমাত্র রেজিওলজী এন্ড ইমেজিং বিষয়ের চিকিৎসকগণ অংশগ্রহণ করতে পারবেন’—যোগ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এএনএম/
-
০৭ জুন, ২০২৬
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’