১২ নভেম্বর, ২০২৩ ১২:০৩ পিএম

গত ৫ বছরে স্বাস্থ্য খাতে ঈর্ষণীয় অর্জন: স্বাস্থ্যমন্ত্রী

গত ৫ বছরে স্বাস্থ্য খাতে ঈর্ষণীয় অর্জন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য গত পাঁচ বছরে আড়াই হাজার আসন বাড়িয়েছি। এখন সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী মেডিকেল কলেজে লেখাপড়ার সুযোগ পাচ্ছে।’

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত পাঁচ বছরে স্বাস্থ্য খাত যে সাফল্য অর্জন করেছে, তা পৃথিবীর কোনো দেশ অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে স্বাস্থ্য খাত ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এই সময়ে চিকিৎসা ব্যবস্থায় বিপুল উন্নয়ন হয়েছে। সারাদেশের হাসপাতালে ৪০ হাজার বেড থেকে ৭০ হাজারে উন্নীত হয়েছে। ১০টি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ হয়েছে। চারটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। ক্যান্সার ও কিডনি রোগীদের জন্য সব বিভাগে হাসপাতাল হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে ৩০০ আইসিইউ ছিল, এখন দেড় হাজার হয়েছে। ৬৪টি জেলার হাসপাতালে ১০ বেডের আইসিইউ ও ডায়ালাইসিস রয়েছে। এসব অর্জন গত পাঁচ বছরের, যা অতীতে হয়নি।’

শনিবার (১১ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ শহরের বিজয়মেলা মাঠে স্বাস্থ্য খাতে সাফল্য অর্জনের জন্য মন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ৪৮ বছরে দেশে সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য আসন ছিল তিন হাজার, গত পাঁচ বছরে আড়াই হাজার আসন বাড়িয়েছি। এখন সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী মেডিকেল কলেজে লেখাপড়ার সুযোগ পাচ্ছে।’

সফলভাবে সারাদেশে করোনা নিয়ন্ত্রণ করেছি জানিয়ে জাহিদ মালেক বলেন, ‌‘করোনায় পৃথিবীর সবচেয়ে কম মৃত্যু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের আশপাশের দেশ যখন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছিল, তখন বাংলাদেশের ৯০ শতাংশ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি আমরা।’ 

কালাজ্বর নির্মূলে আমরা সফল হয়েছি জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যা সবই নিয়ন্ত্রণ করতে পারে। এটি আমাদের সরকার প্রমাণ করে দিয়েছে। শুধু স্বাস্থ্য খাত নয়, বর্তমান সরকারের সময়ে দেশের সব খাত যেভাবে উন্নয়ন ও সফলতা অর্জন করেছে, তা অতীতে হয়নি। দেশের কোনো বাড়ি এখন আর অন্ধকারে নেই। সব বাড়িতে বিদ্যুৎ। অথচ বিএনপি সরকারের আমলে এসব বাড়ি অন্ধকারে ছিল।’ 

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মন্ত্রীর মেয়ে সাদিয়া মালেক, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক