১২ নভেম্বর, ২০২৩ ১০:৫৮ এএম

স্বাস্থ্যসেবা প্রদানে দেশসেরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্যসেবা প্রদানে দেশসেরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়নে স্বাস্থ্যসেবা প্রদানে দেশসেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে নির্বাচিত হয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অধিদপ্তর পরিচালিত এক জরিপে সর্বোচ্চ ৭৯ দশমিক ৯৮ স্কোর নিয়ে দেশের সেরা হয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্স।

শনিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) রেটিংসে এসব তথ্য জানা গেছে।

দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যাদের স্কোর ৭৯ দশমিক ৫১।

প্রকাশিত স্কোরে দেখা গেছে, সর্বোচ্চ ৭৯ দশমিক ৯৮ স্কোর নিয়ে দেশের সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মনোনীত হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একইসঙ্গে সারা দেশে দ্বিতীয় হয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে সর্বনিম্ন ১৫ দশমিক ১ স্কোর নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে সিলেট বিভাগের সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবল নিয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ফুলবাড়ীসহ চারটি উপজেলার মানুষের সেবা প্রদান করার পাশাপাশি বিপুল রাজস্ব আয় করেছে। চলতি বছরে ৩২১ জন প্রসূতি মা নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব করেছে এ স্বাস্থ্য কমপ্লেক্সে। 

তিনি বলেন, সব ক্যাটাগরি বিবেচনায় এ স্বাস্থ্য কমপ্লেক্সটি দেশসেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে যে গৌরব অর্জন করেছে। এ অর্জন স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবা প্রদানের জন্য হয়েছে। আগামীতেও সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক