১২ নভেম্বর, ২০২৩ ০৯:৫৭ এএম

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ
ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: আজ রোববার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য– ‘নিউমোনিয়া প্রতিরোধ করুন: প্রতিটি প্রশ্বাসই গুরুত্বপূর্ণ’। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। ২০০৯ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

২০১৯ সাল থেকে দেশে নিউমোনিয়া নিয়ে গবেষণা করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা বলছেন, দেশে প্রতিবছর বিভিন্ন রোগে প্রায় এক লাখ শিশুর মৃত্যু হয়। এর ২৩ থেকে ২৪ শতাংশ শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ায়। গত পাঁচ বছর ধরে দেশে এই পরিস্থিতি বিরাজ করছে।

প্রতিবছর দেশে ৫ থেকে ৮ লাখ শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে মারা যাচ্ছে ২৩ থেকে ২৪ হাজার শিশু। শিশুদের পাশাপাশি বয়স্ক ব্যক্তিদেরও নিউমোনিয়া হয়, বিশেষ করে যারা দীর্ঘদিন রোগে ভুগছেন বা যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল।

নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে রক্তে অক্সিজেনের ঘাটতি (হাইপক্সেমিয়া) একটি জটিল সমস্যা। রক্তের অক্সিজেনের ঘাটতির কারণে শিশুদের বেশি মৃত্যু হচ্ছে। যা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের যদি রক্তে অক্সিজেনের ঘাটতি কমানো যায় তাহলে মৃত্যু কমবে। তাই জেলা, উপজেলা হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক