শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মতিউর রহমান না ফেরার দেশে
মেডিভয়েস রিপোর্ট: চলে গেছেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান। বুধবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) নিওনেটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সুখময় কংস বনিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. একেএম মতিউর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে ১৯৮২ সালে এমবিবিএস সম্পন্ন করেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য অধ্যাপক মতিউর রহমান ছিলেন বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের (বিপিএ) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক সহ সভাপতি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি পরিবার পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ও ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সদালাপী, বিনয়ী ও বন্ধুবৎসল এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এএনএম/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬