০৩ নভেম্বর, ২০২৩ ০৯:৩০ এএম

চলে গেলেন ঢাকা ডেন্টালের ডা. শ্যামল কৃষ্ণ

চলে গেলেন ঢাকা ডেন্টালের ডা. শ্যামল কৃষ্ণ
ডা. শ্যামল কৃষ্ণ আইচ

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন ঢাকা ডেন্টাল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শ্যামল কৃষ্ণ আইচ। আজ শুক্রবার (৩ নভেম্বর) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ আইচ ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ডি-২৮ ব্যাচের শিক্ষার্থী।

তিনি ডেঙ্গু পরবর্তী জটিলতাসহ হেমাটলজিক্যাল ডিজঅর্ডারে ভুগছিলেন।

গত ১৯ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে ডা. শ্যামল কৃষ্ণ আইচকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। ঢামেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

পিরোজপুরের সন্তান ডা. শ্যামল ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। 

তার মরদেহ পিরোজপুরে নেওয়া হচ্ছে, সেখানেই শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। 

উদীয়মান এ একাডেমিশিয়ানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

এক শোকবার্তায় সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘ডা. শ্যামল কৃষ্ণ আইচ অত্যন্ত নির্ভীক, স্পষ্টবাদী ও  ছাত্রবান্ধব ছিলেন। তার বিদায়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক