জেলা সদর হাসপাতালের মানদণ্ডে দেশসেরা যশোর
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকের নির্ধারিত মানদণ্ডে সারাদেশের জেলা সদর হাসপাতালগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) চলতি বছরের এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রকাশিত তালিকার দ্বিতীয়তে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল। তৃতীয়স্থানে আছে বরিশাল জেনারেল হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) রেটিংস অনুযায়ী দেশের শীর্ষ ১০টি জেলা সদর হাসপাতালগুলোর স্কোরসহ তালিকা প্রকাশ করা হল:
১. যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। স্কোর ৮৮ দশমিক ৫০।
২. চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল। স্কোর ৮৬ দশমিক ৫০।
৩. বরিশাল জেনারেল হাসপাতাল। স্কোর ৮৬ দশমিক ০২।
৪. ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। স্কোর ৮৫ দশমিক ৯১।
৫. নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। স্কোর ৮৫ দশমিক ৪৬।
৬. জয়পুরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল। স্কোর ৮৫ দশমিক ২২।
৭. কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। স্কোর ৮৫ দশমিক ১৮।
৮. কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। স্কোর ৮৪ দশমিক ৮৭।
৯. শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। স্কোর ৮৪ দশমিক ৫৫।
১০. কক্সবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। স্কোর ৮৪ দশমিক ০৬।
এসএস//
-
০৭ জুলাই, ২০২৫
-
২৮ মার্চ, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
০১ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪
-
১৯ অগাস্ট, ২০২৪
-
২৪ জুলাই, ২০২৪
-
১৩ জুলাই, ২০২৪
-
০৭ জুলাই, ২০২৪