৩০ অক্টোবর, ২০২৩ ০৩:২৫ পিএম

ডা. কাজেম আহমেদের মৃত্যুতে রাজশাহী বিএমএর শোক

ডা. কাজেম আহমেদের মৃত্যুতে রাজশাহী বিএমএর শোক
আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন ও কালো ব্যাচ ধারন করবে বিএমএ রাজশাহী শাখা।

মেডিভয়েস রিপোর্ট: জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখা।

আজ সোমবার (৩০ অক্টোবর) বিএমএ রাজশাহী শাখার সভাপতি অধ্যাপক ডা. এবি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নওশাদ আলী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ শোক জানান।

এতে বলা হয়, ‘রাজশাহী মেডিকেল কলেজের ৪২ তম ব্যাচের ছাত্র এবং রাজশাহী অঞ্চলের জনপ্রিয় ডার্মাটোলজি বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহম্মেদ গতকাল (২৯ অক্টোবর) রাতে রাজশাহীর পপুলার ডায়াগনষ্টিক সেন্টার চেম্বার থেকে রোগী দেখে উপশহরস্থ বাসায় যাওয়ার পথে বর্ণালী মোড়ে আনুমানিক রাত ১১.৪৫ মিনিটে অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসী মাইক্রোবাস থেকে নেমে তাকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে তার বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেবার পথেই তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে বিএমএ রাজশাহী গভীর শোক প্রকাশ করছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং অতিদ্রুত আইনের আওতায় এনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।’

এ বিষয়ে বিএমএ রাজশাহীর এক জরুরী বর্ধিত সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়-

১. আজ সোমবার (৩০ অক্টোবর) রাজশাহীর সকল প্রাইভেট চেম্বার প্র্যাকটিস বন্ধ থাকবে।

২. আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন ও কালো ব্যাচ ধারন।

৩. খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনের সাথে আলোচনা ও স্মারকলিপি প্রদান।

এসএস///

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত