ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৮০০
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮০০ জন।
আজ শনিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩২৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৫ হাজার ৮৬২ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন সাত হাজার ৯১ জন ডেঙ্গুরোগী।
১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৬৫ হাজার ৮৬২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮ হাজার ২৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৬৭ হাজার ৮৩৫ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ২৫০ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৬২ হাজার ১৯৪ জন।
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬