১৩ অক্টোবর, ২০২৩ ১২:২১ পিএম

সোহরাওয়ার্দীর সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক কামরুল

সোহরাওয়ার্দীর সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক কামরুল
অধ্যাপক ডা. এসএম কামরুল আক্তার সঞ্জু। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এস এম কামরুল আক্তার সঞ্জু।

গত ৫ অক্টোবর এ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ অবসরে যাওয়ার পর জ্যেষ্ঠতার ভিত্তিতে এ দায়িত্ব পান তিনি।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে অধ্যাপক কামরুল আক্তার সঞ্জু মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ স্যার অবসরে যাওয়ার পর এ বিভাগের সিনিয়র হিসেবে স্বাভাবিক প্রক্রিয়ায় আমার ওপর দায়িত্ব অর্পিত হয়।’

এস এম কামরুল আক্তার সঞ্জু পাবনা বেড়া সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি সম্পন্ন করেন।

এর পর ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে, সেখান থেকে স্বাস্থ্যসেবার গ্রহণ করেন তিনি।

পরবর্তীতে ২০০৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) থেকে সার্জারিতে এফসিপিএস এবং ২০০৯ সালে ইংল্যান্ডের রয়্যাল কলেজ থেকে এমআরসিএস ডিগ্রি নেন।

এ ছাড়াও তিনি সাফল্যের সঙ্গে এফএমএএস (ইন্ডিয়া), এফএসিএস (আমেরিকা) সম্পন্ন করেন।

তাঁর স্ত্রী ডা. সানিয়া রাফাত ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত