কিংবদন্তি মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক হেদায়েতুল ইসলামকে বিশেষ সম্মাননা
মেডিভয়েস রিপোর্ট: কিংবদন্তি মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ ও মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রশিদুল হক তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নুরুল হুদা লেনিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আকাইদুজ্জামান ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. কাজী মো. রশিদ-উন-নবীসহ মেডিকেলের শিক্ষক, চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মানসিক রোগ বিভাগের উদ্যোগে ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার’ স্লোগান সামনে রেখে বর্ণাট্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এক নজরে অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম
জন্ম ১৯৩৪ সালের ২৪ সেপ্টেম্বর, বর্তমান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার চরকুমারিয়া গ্রামে, নানার বাড়িতে। শৈশব কেটেছে গ্রামে, আর কৈশোর কেটেছে ফরিদপুর শহরে। সাত ভাই-বোনের মধ্যে সবার বড়। তাঁর ছোট বোন ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভাইস চ্যান্সেলর ছিলেন।
১৯৫১ সালে অধ্যাপক হেদায়ুতল ইসলাম ফরিদপুরের রজনীকান্ত হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর ঢাকা কলেজ থেকে এইচএসসি ১৯৫৩ সালে এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস সম্পন্ন করেন।
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১১ অক্টোবর, ২০২৪
-
১০ অক্টোবর, ২০২৪
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভোগেন
-
১২ অক্টোবর, ২০২৩
-
১০ অক্টোবর, ২০২৩
-
১০ অক্টোবর, ২০২৩
-
১০ অক্টোবর, ২০২৩
-
১০ অক্টোবর, ২০২৩
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
প্রতি বছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষ আত্মহত্যা করে