না ফেরার দেশে চক্ষুরোগ বিশেষজ্ঞ এ আর মোল্লা বাবুল
মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. এ আর মোল্লা বাবুল রশীদ আর নেই। আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ডা. এ আর মোল্লা বাবুল রশীদের ছেলে সাংবাদিক মুক্তাদির রশিদ তাঁর মৃত্যুর খরব নিশ্চিত করেছেন।
মুক্তাদির রশিদ জানান, তাঁর বাবা আজ বুধবার দুপুর ১.৫০টায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আগামীকাল সকাল ১০টায় মাগুরা শহরের হাজি সাহেব মসজিদে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
ডা. এ আর মোল্লা বাবুল রশীদ ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৩৩ ব্যাচের ছাত্র ছিলেন তিনি।
গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬