ঢাবির চার প্রফের পরীক্ষার সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের জুলাই ও নভেম্বর ২০২৩ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আজ বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়েছে।
রুটিন অনুযায়ী, নভেম্বর ২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। নভেম্বর ২০২৩ এর দ্বিতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৬ নভেম্বর। নভেম্বর ২০২৩ এর তৃতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৩ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত; নভেম্বর ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
এতে আরও জানানো হয়, প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ পরীক্ষা কেন্দ্র এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বরিশালের বেসরকারি সাউথ অ্যাপেলো মেডিকেল কলেজের পরীক্ষা শের-ই বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতি দিন সকাল দশটায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর একটা পর্যন্ত।
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৪
-
০৪ জানুয়ারী, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২৩
-
০৪ অক্টোবর, ২০২৩
-
১৩ সেপ্টেম্বর, ২০২৩
-
০৩ অগাস্ট, ২০২৩
-
৩১ জুলাই, ২০২৩
-
১৬ জুন, ২০২৩
-
২৮ জানুয়ারী, ২০২৩
-
১৭ জানুয়ারী, ২০২৩