০১ অক্টোবর, ২০২৩ ০৩:৪৯ পিএম

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা প্রয়োগ শুরু ৪ অক্টোবর

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা প্রয়োগ শুরু ৪ অক্টোবর
সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে।

মেডিভয়েস ডেস্ক: ঢাকা বিভাগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে।

গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)।

হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে। সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা বিনামূল্যে দেওয়া হবে।

অধিদপ্তর বলছে, রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে আগামী ৪ অক্টোবর এ টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে। এ ছাড়া রাজধানীর বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করতে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৩০ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিউমান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাক্সিনেশন সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফরিদুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক