২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:১৪ পিএম
মমেক হাসপাতালে বুটক্স ক্লিনিক চালু
বুটক্স ক্লিনিক উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য।
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে বুটক্স ক্লিনিক চালু করা হয়েছে। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বুটক্স ক্লিনিক উদ্বোধন করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মানবেন্দ্র ভট্টাচার্য।
নিউরোলজি বিভাগ সূত্র জানিয়েছেন, চারপাশে অনিয়ন্ত্রিত নড়াচড়ার রোগী দেখেছেন নিশ্চয়ই। কারোবা হাত, কারোবা পা, কিংবা ঘাড় বা মুখের একাংশ, চোখের পাতা অনিয়ন্ত্রিতভাবে লাফালাফি বা নড়াচড়া করে! কারো কারো লিখতে গেলেই হাত অসাড় হয়ে যায়। এজন্য সামাজিক ট্রলের স্বীকার হন কেউ কেউ। অনেকে ভাবেন এসব ভূত-প্রেতের খেলা। চলে নানান অপচিকিৎসা। এইসব মুভমেন্ট ডিজ-অর্ডারের আধুনিক চিকিৎসা বুটক্স ইঞ্জেকশন।
এ সময় অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : মমেক হাসপাতাল
-
০৪ নভেম্বর, ২০২৪
-
১৩ অক্টোবর, ২০২৪
-
২১ সেপ্টেম্বর, ২০২৪
-
২৭ সেপ্টেম্বর, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত