২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪৩ এএম

কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথক ঘটনায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই শিশু হলো—২ বছর বয়সী মো. ওয়াসিম এবং ৬ বছর বয়সী নাজমা।

নিহত শিশুর পরিবারের সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে উত্তর ধূরুং ইউনিয়নের দক্ষিণ মসজিদ পাড়ায় একা খেলতে গিয়ে বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে ডুবে যায় ওই এলাকার মো. নুরুল আমিনের ২ বছর বয়সী পুত্র মো. ওয়াসিম। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিরণপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু নাজমা ওই এলাকার  বাসিন্দা মো. আব্দুর রহিমের কন্যা।

প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পৃথক ঘটনায় বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় এই দুজন শিশু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক