০২ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:১২ পিএম

করোনাযোদ্ধা ডা. সুজাউদ্দৌলা রুবেলের মৃত্যু

করোনাযোদ্ধা ডা. সুজাউদ্দৌলা রুবেলের মৃত্যু
ডা. সুজাউদ্দৌলা রুবেল।

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন চাঁদপুর মেডিকেল কলেজের ফরেনসিনক মেডিসিন বিভাগের লেকচারার ডা. সুজাউদ্দৌলা রুবেল।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডা. সুজাউদ্দৌলা রুবেলের গ্রামের বাড়ি বরিশালে। 

করোনাকালীন সময়ে সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস চিকিৎসা দিয়ে গেছেন শেরে বাংলা মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের এ শিক্ষার্থী। 

মৃত্যুকালে তিনি চিকিৎসক স্ত্রী, ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী ডা. সাজেদা পলিন নড়াইল জেলার সিভিল সার্জন।

তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৪৬ বছর। এদিকে ডা. সুজাউদ্দৌলা রুবেলের মৃত্যুতে চাঁদপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ফরহাদ হোসাইন নামে চাঁদপুরের এক ব্যবসায়ী লিখেছেন, ‘শোক সংবাদ শোক সংবাদ, সবাইকে মরতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে, যা মেনে নেওয়া সত্যিই অনেক কষ্টদায়ক।’

কাবির মিজি নামে চাঁদপুরের এক সাংবাদিক লিখেছেন, ‘চলেই গেলেন প্রিয়জন ডা. সুজাউদ্দৌলা রুবেল ভাই। অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ছে প্রিয়জন। কতদিন হয়, আপনার সাথে আর ভালোভাবে কথা বলা হয়নি। তেমন একটা দেখাও হয়নি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক