০২ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:২১ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ১২৫
এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৩৯৯ জন।
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে ১২৫ জন।
এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৩৯৯ জন।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
নিহত দুই নারীর নাম ফেরদৌসি বেগম (৪৮) ও সুরাইয়া বেগম (২৫)।
ডা. এনামুল হক জানান, বর্তমানে হাসপাতালে ১৮০ জন রোগী চিকিৎসাধীন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার ৯৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চার হাজার ৫৬৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তের মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, ঝুলছে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া

করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত