গোপালগঞ্জে ৭৭৮ রোগীকে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলার কাশিয়ানি উপজেলার খায়েরহাট গ্রাম ও কাশিয়ানী উপজেলা হেলথ কমপ্লেক্সে মেডিকেল ক্যাম্পে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএসএমএমইউ ভিসির গ্রামের বাড়িতে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রোগী দেখে এ কর্মসূচির উদ্বোধন করেন।ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে ৭৭৮ জন রোগী বিভন্ন বিভাগ থেকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন। এ সেবা পেয়ে রোগী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
এ সময় বিএসএমএমইউ ভিসি কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি। কর্মকর্তারা চিকিৎসা সেবার মানোন্নয়নের বিষয়ে ভিসিকে অবগত করেন। একই সাথে চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় দেশের চলমান ডেঙ্গুর ভয়াবহতা, প্রাদুর্ভাব ও প্রতিরোধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান, কাশিয়ানীর সাংবাদিক ও হাসপাতালের সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের নিয়ে দিক নির্দেশনামূলক মত বিনিময় সভা করেন তিনি।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাফিসা ইসলাম, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বিএসএমএমইউর আরপি সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ পিটু, উপ-রেজিস্ট্রার ডা. মুহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুল হাসান, কাশিয়ানী সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান কুদ্দুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের স্বাস্থ্যখাতসহ সকলখাতে অনেক উন্নয়ন হয়েছে। গেল করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রের মত উন্নত রাষ্ট্রে ১০ লক্ষ মানুষ মারা গেছে। অথচ বাংলাদেশের মত দেশে মাত্র ৩০ হাজার মানুষ মারা গেছে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বাস্তববাদী নির্দেশনা ও পদক্ষেপের কারণে আমরা করোনা খুব ভালভাবে সামাল দিয়েছি। কাশিয়ানীর হেলথ কমপ্লেক্সের মত সেন্টারগুলো ৩০ শয্যা ছিল। প্রধানমন্ত্রী সেসবকে ১০০ শয্যায় উন্নীত করেছেন। কমিউনিটি হেলথ কমপ্লেক্স থেকে ডায়াবেটিস রোগের ওষুধ মেড ফরমিন ও ইনসুলিও গরীব রোগীদের মাঝে বিনামূল্যে দেয়া হচ্ছে। মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে ছয় মাস তিনিই বৃদ্ধি করেছেন। মাতৃত্বকালীন ভাতাও দিচ্ছেন তিনি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ পিটু, চক্ষুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আফজাল মাহফুজ্জুলাহ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুস্মিতা ইসলাম, বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মোস্তফা কামাল, নাক কান গল বিশেষজ্ঞ ডা. তানভির আহমেদ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. তানজিনান আইভিন চৌধুরী, ডা. মাইদুল হাসান ও ডা. শফিকুল ইসলাম বিশেষজ্ঞ সেবা প্রদান করেন।
-
২৭ মার্চ, ২০২৬
-
১৬ জুলাই, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ জুন, ২০২৪
-
১৯ মার্চ, ২০২৪
-
২২ জানুয়ারী, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম
গোপালগঞ্জে হাসপাতাল-ক্লিনিকে অভিযান: লাখ টাকা জরিমানা
-
২২ ডিসেম্বর, ২০২৩