খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১৩
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে ৩২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বুধবার (৩০ আগস্ট) খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ১১৩ জন রোগী। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন সাতজন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার গণমাধ্যমে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২১ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ জন। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ভর্তি রয়েছে। এছাড়া চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৮৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।