২৭ অগাস্ট, ২০২৩ ০৬:৫৮ পিএম

চলতি বছর ডেঙ্গুরোগীদের চিকিৎসায় সরকারের ব্যয় চারশো কোটি টাকা

চলতি বছর ডেঙ্গুরোগীদের চিকিৎসায় সরকারের ব্যয় চারশো কোটি টাকা
ডেঙ্গুরোগীদের চিকিৎসায় রোগীপ্রতি ব্যয় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ইতোমধ্যে পাঁচ শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এই বছরই ডেঙ্গুরোগীদের চিকিৎসায় সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোগীপ্রতি ব্যয় ৫০ হাজার টাকা।

আজ রোববার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে সেবা নেওয়া মোট রোগীর ৭০ শতাংশ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ৩০ শতাংশ বেসরকারিতে। সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘দুই ধরনের ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। অনেকের প্লাটিলেট ও আইসিইউ প্রয়োজন হয়। অনেকেই শুধু ওষুধেই সুস্থ হয়। গড়ে রোগী প্রতি ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। সেই হিসাবে চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ডেঙ্গু চিকিৎসায় ব্যয় করেছে সরকার।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চলতি মৌসুমে ১ লাখ ১২ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৪১১ জন। আর মৃত্যু হয়েছে ৫৩৭ জনের। এখনো হাসপাতালে ভর্তি ৮ হাজার ২৩৬ জন।’

ডেঙ্গুতে তুলনামূলক নারীর মৃত্যু বেশি হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নারীরা আক্রান্ত কম হলেও মারা যাচ্ছেন বেশি। পুরুষের প্রায় দ্বিগুণ নারী মারা যান। তারা চিকিৎসা নিতে বিলম্ব করছেন বলেই তাদের মৃত্যু বেশি হচ্ছে। হয়তো তাদের প্রতি ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দেশের মোট হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে পুরুষ রোগী ৬৫ শতাংশ। ডেঙ্গুতে মৃত্যু রোগীর ৬৫ শতাংশ নারী আর ৩৫ শতাংশ পুরুষ। মোট রোগীর ঢাকায় অর্ধেক, সারা দেশে বাকিগুলো। ঢাকায় রোগী নিয়ন্ত্রণ করতে পারলে অর্ধেক রোগ কমাতে পারব।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক