২৬ অগাস্ট, ২০২৩ ০১:১১ পিএম
স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান ডা. মিজানুর রহমান
নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পেয়েছেন তিনি।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের লাইন ডাইরেক্টর ডা. মো. মিজানুর রহমান আরিফ। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের লাইন ডাইরেক্টর ডা. মো. মিজানুর রহমান আরিফকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধানের দায়িত্ব দেওয়া হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত