২৩ অগাস্ট, ২০২৩ ১২:৪৯ পিএম

ডেঙ্গু প্রতিরোধে শনিবার থেকে ডিএসসিসির চিরুনি অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শনিবার থেকে ডিএসসিসির চিরুনি অভিযান
মেয়র তাপস বলেন, সামনের শনিবার থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হবে। যে ওয়ার্ডে সাত দিনে দশ জনের বেশি রোগী পাওয়া যাবে সেই স্থানে এই অভিযান পরিচালনা করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার (২৬ আগস্ট) থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরি সংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, যেসব ওয়ার্ডে দশজনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাবে সেসব ওয়ার্ডে দায়িত্বশীল নেতা এবং সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা বাড়াতে হবে। সামনের শনিবার থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হবে। যে ওয়ার্ডে সাত দিনে দশ জনের বেশি রোগী পাওয়া যাবে সেই স্থানে এই অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হতে হবে। 

তিনি বলেন, আমাদের রোগীর সংখ্যা এখন আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা অত্যন্ত দুরূহ এই কাজটি করে চলেছি আর এতে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীসহ সচেতন মহলের সকলকে, যারা কর্মকর্তা-কর্মচারী আছেন তাদেরকেও আহ্বান জানাবো- এই যে বৃষ্টি হলো যেন কোথাও পানি জমে না থাকে। আপনারা যখন যেখানে থাকবেন, আশেপাশে যেখানে পানির উৎস দেখবেন, সেগুলো দয়া করে নজর রাখবেন যেন পানি জমে লার্ভা জন্মাতে না পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক