কক্সবাজার শহরে চিকিৎসকদের ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক
মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজার শহরে চিকিৎসকদের ট্রেড লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছে কতৃপক্ষ। গত ১০ আগস্ট কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পৌরসভা জানিয়েছে, ‘স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর আলোকে প্রণীত আদর্শ কর তফসিল ২০১৪ ধারা ১৫ এর প্রদত্ত ক্ষমতাবলে চিকিৎসকের ট্রেড গ্রহণ বাধ্যতামূলক।’
একটি বেসরকারি হাসপাতালের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, পৌর এলাকার অন্যাণ্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকরা তাদের পেশাদারী ট্রেড লাইসেন্স গ্রহণ করলেও আপনার প্রতিষ্ঠানের চিকিৎসকরা তাদের ট্রেড লাইসেন্স গ্রহণ করেননি। যেখানে লাইসেন্স গ্রহণ সংক্রান্ত বিষয়ে আপনার প্রতিষ্ঠানকে পূর্বেও পত্র প্রেরণ করা হয়েছিল।’
‘এমতাবস্থায় পত্র জারীর পাঁচ কর্মদিবসের মধ্যে চিকিৎসকরা তালিকা প্রেরণসহ ট্রেড লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ করা করছি,’ বলা হয় চিঠিতে।
-
০৯ এপ্রিল, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
১৩ সেপ্টেম্বর, ২০২৪
-
১২ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫ এপ্রিল, ২০২৪
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৪