বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন
মেডিভয়েস ডেস্ক: রাজধানীর নীলক্ষেত বাবুপুরাস্থ সন্ধানী চক্ষু হাসপাতালের ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা’ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১৪ আগস্ট) উদ্বোধনের পর ১৭২ জন রোগীকে উন্নত চিকিৎসা সেবাসহ বিভিন্ন অপারেশনের পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী (১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বঙ্গবন্ধু দেশে কর্নিয়াজনিত অন্ধত্ব দূরীকরণে ‘অন্ধত্বমোচন চক্ষুদান আইন’ প্রণয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানীর জমিদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সমিতির কর্মসূচি তুলে ধরে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে ১৪ আগস্ট ব্লাড ডোনেশন ও ব্লাড গ্রুপিংকরণ, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিভিন্ন জোন ও ইউনিটে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং শাহবাগে বিসিএস প্রশাসনিক একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান অনুষ্ঠান।