১৫ অগাস্ট, ২০২৩ ১১:৪৩ এএম

ডেঙ্গুতে মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীর মৃত্যু
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিয়া জাহান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিয়া জাহান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মোট তিন শিক্ষার্থী ডেঙ্গুতে মারা গেছে।

বাকি দুই শিক্ষার্থী হলো, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ছাত্র ইশাত আজহার, মতিঝিল শাখার তৃতীয় শ্রেণির ছাত্র বনি আমিন। আর আফিয়া বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‌‘ঝ’শাখার ছাত্রী ছিল।

আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুকনুজ্জামান শেখ গণমাধ্যমে বলেন, আফিয়া জাহান জ্বরে আক্রান্ত হওয়ার দুই-তিনদিনের মধ্যে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত আমাদের তিনজন শিক্ষার্থী মারা গেছে। আমরা শোকাহত।

আফিয়া জাহানের বাবা আবুল কালাম আজাদ বলেন, গত সপ্তাহে হঠাৎ মেয়ের জ্বর আসে। জ্বর বাড়তে থাকায় শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাই। সোমবার আমার সন্তানটি মারা যায়। 


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক