১৪ অগাস্ট, ২০২৩ ০২:৩৬ পিএম
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ১৬ মা’র নরমাল ডেলিভারি
মা ও শিশুরা সুস্থ আছেন।
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ১৬ জন গর্ভবতী মায়ের বিনামূল্যে নরমাল ডেলিভারি করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) এই ১৬জন মা ১৬ শিশু সন্তান প্রসব করেন। মা ও শিশুরা সুস্থ আছেন।
আজ সোমবার (১৪ আগস্ট) স্বাস্থ্য সেবা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, কোনো খরচ ছাড়াই এই স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে গত ১২ আগস্ট ১৬টি শিশুর জন্ম হয়। বাড়িতে কোনো ঝুঁকি ছাড়াই সরকারি হাসপাতালে বিনামূল্যে মহিলা চিকিৎসকের তত্ত্বাবধানে, দক্ষ সিনিয়র স্টাফ নার্স ও দক্ষ মিডওয়াইফের মাধ্যমে ডেলিভারি সেবা নিয়েছেন তারা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত