১২ অগাস্ট, ২০২৩ ০৩:২৪ পিএম

‘বিএসএমএমইউ ও রোটারি ক্লাব যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি পালন করবে’

‘বিএসএমএমইউ ও রোটারি ক্লাব যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি পালন করবে’
ভিসি বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ তা দেশবাসী ও বিশ্ববাসী করোনা মহামারীর সময়ে অনুধাবন করেছে।

মেডিভয়েস রিপোর্ট: আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটান যৌথভাবে রোগীদের সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ শনিবার (১২ আগস্ট) দেশকে সবুজায়ন করার লক্ষ্যে ‘সবুজ প্রজন্ম’ কর্মসূচির অংশ হিসেবে বিএসএমএমইউ ও রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কর্মসূচিতে চেরি, নিম, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, রঙ্গণ ইত্যাদি গাছের চারা রোপণ করা হয়। 

ভিসি বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ তা দেশবাসী ও বিশ্ববাসী করোনা মহামারীর সময়ে অনুধাবন করেছে। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বেশি বেশি করে ফলজ, বনজ, ওষুধি গাছ ও ফুলের চারা রোপণ করতে হবে। রোটারিয়ানরা মানবসেবায় অনন্য ভূমিকা রাখছেন। বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনাসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে তারা এগিয়ে এসেছেন। আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রোটারি ক্লাব যৌথভাবে রোগীদের সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ও টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি পালনে রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটানের প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার নাথ, সেক্রেটারি রোটারিয়ান মাহমুদ সুলতান বায়জিদ, রোটারিয়ান খায়রুল আলম, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, ভিসির একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক মুন্সী, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. রসুল আমিন শিপন, ভিসির একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী, উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক