০৯ অগাস্ট, ২০২৩ ০৬:৩৮ পিএম

দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার চলছে

দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার চলছে
সিজারিয়ান সেকশনের মাধ্যমে রুবি বেগম নামের এক প্রসূতি মা নবজাতকের জন্ম দেন।

মেডিভয়েস রিপোর্ট: দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সিজারিয়ান সেকশন সম্পন্ন করেছে হাসপাতালের চিকিৎসকরা। সিজারিয়ান সেকশনের মাধ্যমে রুবি বেগম নামের এক প্রসূতি মা নবজাতকের জন্ম দেন।

আজ বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘দূর্যোগপূর্ণ আবহাওয়াতে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে নিয়মিত চিকিৎসা সেবা, গর্ভবতী মায়ের সন্তান প্রসব ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার। ৩১ শয্যা হাসপাতালের লোকবল সংকট নিয়ে ৫২ জন ভর্তিকৃত রোগীর স্বাস্থ্য সেবা চালিয়ে যাচ্ছেন অত্র হাসপাতালের সকল চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্য কর্মী।’

এতে আরও বলা হয়েছে, ‘আজ বুধবার (৯ আগস্ট) উপজেলার মির্জারগাও রুবি বেগম নামে এক প্রসূতি নারী প্রসব জনিত জটিলতা (Term pregnancy with severe Oligohydramnios with fetal distress) নিয়ে আসলে অত্র হাসপাতালের গাইনী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ডা. অর্পিতা ভট্টাচার্য তাৎক্ষনিক অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। অপারেশনের পর নবজাতককে হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।’

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক