০৭ অগাস্ট, ২০২৩ ০৪:৫০ পিএম

‘শুধু ঢাকাতে নয়, সারাদেশে এডিস মশা নিধন করতে হবে’

‘শুধু ঢাকাতে নয়, সারাদেশে এডিস মশা নিধন করতে হবে’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলাতে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু দেশের সব জেলাতেই ছড়িয়ে পড়েছে, তাই শুধু ঢাকাতেই এডিস মশা নিধন করলে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সারা দেশেই এডিস মশা নিধন জোরদার করতে হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, প্রতিটি জেলাতে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। তার মানে হলো প্রতিটি জেলাতেই এডিস মশা আছে। কাজেই এখন সারা বাংলাদেশে মশা নিধন কার্যক্রমটা হওয়া উচিত। এমনকি শুধুমাত্র এই সিজনটাতেই নয়, সারাবছরই মশা নিধন কার্যক্রমটা চলমান থাকা প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ একটি মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ। এটি কারও একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজেই আমাদের সবাইকে মিলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

সচেতনতার পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান জাহিদ মালেক। তিনি বলেন, আমরা জনগণকে ডেঙ্গু সম্পর্কে অভিহিত করছি, ডেঙ্গু কোথা থেকে আসে, কীভাবে প্রতিহত করা যায়─ এ বিষয়গুলো জানাচ্ছি। সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। কল-কারখানাগুলোতে মশার স্প্রে ব্যবহারের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়কেও উদ্যোগ নিতে হবে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক