০৭ অগাস্ট, ২০২৩ ০৪:৩৬ পিএম

‘গবেষণা কার্যক্রম জোরদারে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন’

‘গবেষণা কার্যক্রম জোরদারে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন’
বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর (ভিসি) অধ্যাপক  ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ (আবাসিক) প্রতিনিধি ড. বর্ধন জং রানা।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে গবেষণা কার্যক্রম জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর (ভিসি) অধ্যাপক  ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ (আবাসিক) প্রতিনিধি ড. বর্ধন জং রানা।

অধ্যাপক  ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন ‘বর্তমানে বিএসএমএমইউয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। নেপাল, ভূটানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করেছে। প্রতি বছর অনেকগুলো গবেষণা কার্যক্রমও সম্পন্ন হচ্ছে। তারপরও উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে এবং গবেষণা কার্যক্রম জোরদার করতে দেশি বিদেশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ছাড়া গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব নয়। উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমও অপরিহার্য। গবেষণা কার্যক্রম বাড়াতে যেমন সংশ্লিষ্টদের নেতৃত্ব দিতে হবে, তেমন নিজের ভেতর থেকেই গবেষণার প্রতি ঝোঁক থাকতে হবে।’

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ও প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক