০৭ অগাস্ট, ২০২৩ ১২:৫০ পিএম
স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ

সারাদেশে ২য় ও ঢাকায় ১ম আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স

সারাদেশে ২য় ও ঢাকায় ১ম আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স
হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধির কারণে মানুষের আস্থা বেড়েছে।

মেডিভয়েস রিপোর্ট: এবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং জুলাই মাসের স্কোরিংয়ে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান এবং ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আজ সোমবার (৭ আগস্ট) মেডিভয়েসকে বিষয়টি  নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সায়মা আফরোজ ইভা। এর আগে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও এই তথ্য প্রকাশ করা হয়।

হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, বেশি রোগীদের সেবা দেওয়া, পরিস্কার-পরিচ্ছন্নতা, নয়নাভিরাম ভেষজ ও ছাদ বাগান, বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহের কারণে সরকারি এ হাসপাতাল সম্পর্কে মানুষের আস্থা বেড়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা আড়াইহাজার হাসপাতালকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সাফল্যেই তিনি সেই অব্যাহত রেখেছেন। ডা. ইভা নানাভাবে জাতীয় পর্যায়ে আড়াইহাজার হাসপাতালকে তুলে ধরছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ২০২২ সালে স্বাভাবিক প্রসব সেবায় ঢাকা বিভাগে প্রথম হয়েছিলো আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভায়া স্ক্রিনিংও প্রথম হয়েছিলো এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন ডা. সায়মা আফরোজ ও মিডওয়াইফ ফারজানা।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক