০৬ অগাস্ট, ২০২৩ ০৯:৩৯ পিএম

দেশে প্রথমবারের মতো ডায়াবেটিসের গাইডলাইন প্রকাশ

দেশে প্রথমবারের মতো ডায়াবেটিসের গাইডলাইন প্রকাশ
গাইডলাইনটি তৈরিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও জাইকা বাংলাদেশ সার্বিক সহায়তা প্রদান করেছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারের মতো ন্যাশনাল গাইডলাইন অন ডায়াবেটিস মেলাইটাস প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম শাখা। আজ রোববার (৬ আগস্ট) গাইডলাইনটি তৈরিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও জাইকা বাংলাদেশ সার্বিক সহায়তা প্রদান করেছে। এতে দেশের প্রতিষ্ঠিত ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।

অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি অধ্যাপক আকতার হোসেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এনায়েত হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি কোমোরি তাকাসিসহ দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের দুইশত জন চিকিৎসক।

অনুষ্ঠানের প্রথমভাগে, গাইডলাইনটির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা গাইডলাইনটির বিভিন্ন অংশ উপস্থাপন করেন এবং দ্বিতীয় অংশে, একটি বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে গাইডলাইনটির মোড়ক উম্মোচনের শেষে উপস্থিত অতিথিগণ গাইডলাইনটি নিয়ে তাদের মতামত প্রদান করেন।

বিশেষজ্ঞরা বলেন, গাইডলাইনটি বাংলাদেশের চিকিৎসকদের মান উন্নয়নে যেমন সহযোগিতা করবে, তেমনি দেশে উন্নতমানের ডায়াবেটিস সেবা ও সচেতনতা কার্যক্রম বাড়াতে সমর্থ হবে। ফলে দেশের ১ কোটি ৩১ লক্ষ ডায়াবেটিক রোগী ও তাদের পরিবারের মানুষজনই শুধু উপকৃত হবেন না, কমে আসবে স্বাস্থ্য বাজেটের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ আর্থিক চাপ, সমভাবে উপকৃত হবে দেশের সকল মানুষ।

অধ্যাপক রোবেদ আমিন জানান, প্রিন্ট কপির পাশাপাশি অনলাইন অ্যাপেও গাইডলাইনটি পাওয়া যাবে। তিনি আরো বলেন, অতিদ্রুত নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর এর মাধ্যমে দেশব্যাপী গাইডলাইনটি প্রচারণা ও বিতরণের ব্যবস্থা করবেন। গাইডলাইনটির সাথে যুক্ত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি অনুষ্ঠানটি শেষ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডায়াবেটিস
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক