০২ অগাস্ট, ২০২৩ ১২:০৬ পিএম

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নব দিগন্তের সূচনা বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. নুর উদ্দিন।

অপারেশন পরবর্তী রোগী ভাল আছে জানিয়ে মঙ্গলবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ইউএইচএফপিও।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জটিল অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে Excision of cystic neck mass under GA বলা হয়। নাক কান গলা বিশেষজ্ঞ ডা. সুধেংশু ব্যানার্জীর নেতৃত্বে সহকারী সার্জন ছিলেন ডা. সাইফুল, এনেসথিশিওলজিস্ট হিসেবে ছিলেন ডা. কে. এম. জোবায়দুল হুদা।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারী বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে হার্ণিয়ার মত জটিল অস্ত্রোপচারও নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন ডা. মো. নুর উদ্দিন। 

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক