০২ অগাস্ট, ২০২৩ ০১:৩০ পিএম

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
নাজমুল ইসলাম বলেন,ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মেডিভয়েস ডেস্ক: ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই আশ্বাস দেয় সংস্থাটি।

বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানাসহ চার সদস্যের প্রতিনিধি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর, রোগ নিয়ন্ত্রণের শাখার পরিচালক নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি মহামারি পর্যায়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর কাছে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে। ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি ড. বর্ধন জং রানা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে ডেঙ্গুর টিকাসহ টেকনিক্যাল ও লজিস্টিকস সাপোর্ট, র্যাপিড টেস্টের কিট সরবরাহসহ বেশ কিছু বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, ডব্লিউএইচও বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে বৈঠক করছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী দেশের অভিজ্ঞতা ভাগ করা হয়। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে ডব্লিউএইচও কাজ করার আগ্রহের কথা জানায়। বিশেষ করে, মশার প্রজননক্ষেত্র ধ্বংসে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক