৩১ জুলাই, ২০২৩ ০৯:৫৮ এএম

ডেঙ্গু: দিল্লিতে ৫ বছরে সর্বোচ্চ সংক্রমণ

ডেঙ্গু: দিল্লিতে ৫ বছরে সর্বোচ্চ সংক্রমণ
জুলাই মাসের প্রথম তিন সপ্তাহে প্রায় ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে যা জুনে ছিলো ৪০ জন এবং মে মাসে ছিলো ২৩ জন। ২০১৮ সালের পর এই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

মেডিভয়েস রিপোর্ট: ভারতের রাজধানী দিল্লিতে পাঁচ বছরের মধ্যে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে চলতি বছর। দিল্লিতে মোট ১৮৭জন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (৩০ জুলাই)  এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির পৌরসভার তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম তিন সপ্তাহে প্রায় ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে যা আগের মাস জুনে ছিলো ৪০ জন এবং মে মাসে ছিলো ২৩ জন। ২০১৮ সালের পর এই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

ডেঙ্গুর বিস্তার রোধে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ দিল্লির সরকারি কর্মকর্তাদের স্কুল-কলেজে ডেঙ্গু সংক্রান্ত সচেতনতা ও প্রচারাভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া সাধারণ মানুষের মাঝেও সতর্কতা ও সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশ দেন তিনি।

এ ছাড়া তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলি প্রস্তুত করা হবে। এ বিষয়ে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) কমিশনারের সাথেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ভারতের বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিতে মূলত ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ পাওয়া গেছে। যেগুলো হল DENV-1, DENV-2, DENV-3 এবং DENV-4।

দিল্লির ডেঙ্গু আক্রান্ত কয়েকজনের নমুনার জিনোম সিকোয়েন্সিং-এ দেখা গেছে যে এদের মধ্যে ১৯ জনই DENV-2 অর্থাৎ টাইপ -২ তে আক্রান্ত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও