২৯ জুলাই, ২০২৩ ০৬:২২ পিএম
টিএমএসএস মেডিকেলের অনুকরণীয় উদ্যোগ 

এফসিপিএসে উত্তীর্ণ চিকিৎসকদের উৎসাহ ভাতা প্রদানের ঘোষণা

এফসিপিএসে উত্তীর্ণ চিকিৎসকদের উৎসাহ ভাতা প্রদানের ঘোষণা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস পার্ট-১ ও পার্ট-২ পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে পরীক্ষার সম্পূর্ণ ফি প্রদানের ঘোষণা দিয়েছে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল। সম্প্রতি এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

পোস্টগ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণদের উৎসাহ ভাতা/প্রণোদনা প্রদান সংক্রান্ত ওই নোটিসে বলা হয়েছে, ‘এতদ্বারা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, অত্র হাসপাতালে কর্মরত যে সকল চিকিৎসকগণ FCPS Part-1 বা Part 02 পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবেন তাদের সম্পূর্ণ পরীক্ষার ফি অত্র প্রতিষ্ঠান হতে প্রদান করা হবে।’

‘যারা FCPS Part-1 পরীক্ষায় সর্বমোট নাম্বারের মধ্যে ১৮০ নাম্বার বা তদুর্ধ্ব নাম্বার প্রাপ্ত হবেন তাদেরকে ৫০% পরীক্ষার ফি প্রতিষ্ঠান হতে প্রদান করা হবে’, যোগ করা হয় নোটিসে। 

টিএমসি ও আরসিএইচের পরিচালক (হাসপাতাল)  ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জামিলুর রহমান (অব.) স্বাক্ষরিত ওই অফিস আদেশের আরও বলা হয়, ‘এই নীতিমালা জুলাই- ২০২৩ইং তারিখ হতে কার্যকর হবে।’

এদিকে আদেশের আলোকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি সকল ইউনিট ও বিভাগীয় প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এমন পদক্ষেপের সত্যতা নিশ্চিত করেছেন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। আজ শনিবার (২৯ জুলাই) বিকেলের মেডিভয়েসকে তিনি বলেন, ‘প্রশিক্ষণার্থী চিকিৎসকদের উৎসাহ প্রদানের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক