ডা. মো. তৌছিফুর রহমান

ডা. মো. তৌছিফুর রহমান

এমবিবিএস, এমডি (অনকোলজি)

সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যান্সার সেন্টার, বগুড়া।


২৮ জুলাই, ২০২৩ ০৫:২০ পিএম

একজন ব্রেন ডেথ রোগীর জীবন ফিরে পাওয়ার গল্প

একজন ব্রেন ডেথ রোগীর জীবন ফিরে পাওয়ার গল্প
ব্রেন ডেথ হওয়া সেনা কর্মকর্তার সঙ্গে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. তৌছিফুর রহমান।

বিজ্ঞান বলে যে, অলৌকিক বলে কোনো কিছু নেই। সব ঘটনারই একটা ব্যাখ্যা রয়েছে। আজ আমি আমার মেডিকেল জীবনের একটা অলৌকিক ঘটনার গল্প শোনাতে চাই। একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা, তিনি ২০১৮ সালের ৭ অক্টোবর স্ট্রোক করেন। তারপর এক বছর তিন মাসেরও অধিক সময় তিনি অচেতন অবস্থায় হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকরা, তার মস্তিষ্ক মৃত (ব্রেন ডেথ) বলে ঘোষণা দেন এবং কৃত্রিমভাবে লাইফসাপোর্টে তাঁর শ্বাস-প্রশ্বাস চলছিল মাত্র।

এমতাবস্থায় তার পরিবার ও বিশেষজ্ঞ টিমের আন্তরিক প্রচেষ্টায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে কৃত্রিমভাবে বাঁচিয়ে রেখে তাঁর চিকিৎসা চলে।

এরপর অলৌকিকভাবে তাঁর জ্ঞান ফিরে আসে। আমি চিকিৎসক হওয়ার সুবাদে যতটুকু জানি, তত্ত্বীয়ভাবে একজন মানুষ, মস্তিষ্ক মৃত হলেও ফিরে আসতে পারেন, যদিও এর সম্ভাবনা শূন্যের কাছাকাছি।

এখন তিনি কথা বলতে পারেন, বুঝতে পারেন, হাত নাড়িয়ে রিমোর্ট চালানো ও খাওয়া-দাওয়া করতে পারেন। আল্লাহর রহমতে বাসায় অন্যের কিছুটা সাহায্য নিয়ে তিনি নিজের কাজ নিজেই করতে পারেন।

অনেক দিন ধরে দেখে আসার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে সুযোগ মিলছিল না। অবশেষে, তাঁকে দেখতে গেলাম। অসুস্থ হওয়ার পর অচেতন অবস্থায় তাঁকে দেখেছি। এইবার দেখে মনে হলো, একজন মৃত মানুষের জীবন ফিরে পাওয়া।

রোগীটি আমার মামা। আমি এই ভেবে আরও অবাক হই যে, কীভাবে তাঁর চিকিৎসক টিম ও পরিবার দেড় বছর ধরে একজন মৃত মানুষকে পাহারা দিলো! আমি তাঁর পরিবারকে এ দীর্ঘ সময়ে দেখেছি, কতটা মানসিক শক্তি, দুর্বার সাহস আর আশায় বুক বেধে তাঁর জন্য অপেক্ষা করেছে। অপেক্ষা করছে, একজন মৃত মানুষের জন্য, অন্তহীন সময় ধরে, একটি অলৌকিক মেডিকেলীয় মিরাকল ঘটার আশায়।

এবার ক্যান্সার প্রসঙ্গ

একজন মানুষ ক্যান্সার আক্রান্ত হলে আমরা কী করি? নিজের পরিবার, সমাজ ও প্রতিবেশী সবাই একই চিন্তা করতে থাকি যে, কখন মারা যাবে মানুষটি। ক্যান্সার হওয়াই কি তার পাপ? তার পরিবার, আপনজন, সমাজ কি পারে না একসাথে পাশে দাঁড়াতে? সঠিক সময়ে যথাযথ চিকিৎসা করাতে?

স্যালুট, এই পরিবারটিকে। বিশেষ করে তাঁর স্ত্রীকে, কীভাবে প্রিয়জনের পাশে অসুস্থতার সময় থাকতে হয়, তা দেখিয়ে দেওয়ার জন্য। দুনিয়াবাসীর জন্য আপনি অনুসরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে কি তার পরিবার ও প্রিয়জন এইভাবে পাশে দাঁড়াতে পারে না! পরিবর্তনের সময় এখনই। আসুন, আমরা একসাথে ক্যান্সার রোগীর পাশে দাঁড়াই। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ক্যান্সার
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক