এসএসসির ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩ সালের সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
ডিজিটালি ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ফল প্রকাশ হয়ে গেছে। এখন সবাই ঘরে বসে ফল পেয়ে যাবে।
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানগণ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
সকাল সাড়ে ৯টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
পরীক্ষার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।
মোবাইল ফোনে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর (SSC DHA 123456 2023) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
এছাড়া অনলাইনে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
এএইচ/এমইউ
-
১০ জুলাই, ২০২৫
-
১১ মে, ২০২৪
-
০৩ মে, ২০২৪
-
২৪ এপ্রিল, ২০২৪
-
০৫ জানুয়ারী, ২০২৪
-
২৮ জুলাই, ২০২৩
-
২৬ জুলাই, ২০২৩
-
৩০ এপ্রিল, ২০২৩
-
২৯ এপ্রিল, ২০২৩