২৫ জুলাই, ২০২৩ ০৪:৫৯ পিএম
খুমেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নতুন ৫ ইউনিট চালু
চলতি বছরে খুলনায় সর্বমোট ২৫১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য মেডিসিন বিভাগে নতুন পাঁচটি ইউনিট খোলা হয়েছে। এই পাঁচ ইউনিটে মোট বেড সংখ্যা আছে ৩৪টি। এরমধ্যে পুরুষ ও নারীদের ১৬ বেড এবং শিশুদের রয়েছে দুটি বেড রয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ২৫১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন। বর্তমানে হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
ডা. সুভাষ রঞ্জন হালদার বলেন, অনেকে জ্বর হলেই এ হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরে তাদেরকে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করানোর পর নিশ্চিত হই তারা ডেঙ্গু জ্বরের রোগী কি না।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
একশ' কোম্পানির ৬৪টি নেতিবাচক প্রবৃদ্ধিতে
ওষুধের মূল্য নির্ধারণসহ সংস্কার নীতিতে বিকাশের বাধা দূর করার আহ্বান
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত