২১ জুলাই, ২০২৩ ১০:১৮ এএম

ওষুধ তৈরিতে কাঁচামালে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ

ওষুধ তৈরিতে কাঁচামালে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ
দেশে মানুষের স্বাস্থ্য সেবার খরচের ৪৪  শতাংশ হয় ওষুধের জন্য।

মেডিভয়েস রিপোর্ট: উন্নয়নশীল দেশে পরিণত হলেও যাতে সবার জন্য ওষুধ নিশ্চিত করা যায়, সেজন্য পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি সুপারিশ তুলে ধরেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কোস্ট ফাউন্ডেশন ব্রাইটিং দ্য গেপ: ট্রিপ অ্যান্ড  অ্যানহেন্স অ্যাক্রোস টু মেডিসিন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এসব সুপারিশের কথা বলেন তারা।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির আওতায় প্যাটেন্টকৃত ওষুধ তৈরি করতে গেলে প্যাটেন্টকারীকে বিশেষ ফি দিতে হয়। ২০২৯ সাল পর্যন্ত কোনো প্যাটেন্ট ফি ছাড়াই বাংলাদেশের কোম্পানিগুলো এসব ওষুধ তৈরি করতে পারবে। এরপর প্যাটেন্ট ফি দিতে হলে ওষুধের দাম অনেক বেড়ে যাবে। তাই এখন থেকেই পরিস্থিতি মোকাবিলায় ওষুধ তৈরির কাঁচামালে আত্মনির্ভরশীল হতে হবে।

সেমিনারে কোস্ট ফাউন্ডেশনের  মো. মজিবুল হক বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সহজলভ্য ওষুধ নিশ্চত করা খুবই জরুরি। কারণ দেশে মানুষের স্বাস্থ্য সেবায় যে খরচ হয়, তার ৪৪  শতাংশ হয় ওষুধের জন্য। দেশের প্রায় ৯৮ শতাংশ চাহিদা পূরণ করে প্রায় ১৪৭টি দেশে ওষুধ রপ্তানি করছে দেশীয় কোম্পানিগুলো, কিন্তু উন্নয়নশীল দেশে পরিণত হলেও যাতে সবার জন্য ওষুধ নিশ্চিত করা যায়। সেজন্য তিনি সেই পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি সুপারিশ তুলে ধরেন। যেমন-কাঁচামালে আত্মনির্ভরশীল হওয়া, ওষুধ শিল্পে গবেষণা ও উন্নয়নে গুরুত্বারোপ, স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করা এবং সকলের জন্য সর্বজনীন স্বাস্থ্য বীমা নিশ্চিত করা।

ভারতের ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের সাবেক অধ্যাপক ড. সুদিপ চৌধুরী বলেন, বাংলাদেশের  ভেতরেই ওষুধের কাঁচামালের বাজার তৈরি করতে হবে, এর জন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন।

থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্ক সংস্থার প্রতিভা সিভাসুভ্রামানিয়ান বলেন, বাংলাদেশের প্যাটেন্ট আইন ২০২২-এ কিছু সংশোধনী আনা খুব প্রয়োজন। সেখানে দেশের প্রয়োজনে প্যাটেন্ট করা ওষুধ তৈরির জন্য দেশীয় কোম্পানিকে প্যাটেন্ট অধিকার ভাঙার সুযোগ করে দিতে হবে। যে কেউ যেন কোনো প্যাটেন্টের বিষয়ে আপত্তি জানাতে পারে সেই সুযোগ রাখতে হবে।

একই প্রতিষ্ঠানের রানজা সেনগুপ্ত বলেন, সবার জন্য ওষুধ নিশ্চিত করতে হলে নাগরিক সমাজকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে।

থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায়  সেমিনারে আরও বক্তব্য দেন ন্যাশনাল কমিটি অন হেলথ মুভমেন্টের সভাপতি ডা. রশীদ ই মাহবুব, উবিনীগের ফরিদা আক্তার, ওয়াটার কিপার বাংলাদেশের শরীফ জামিল।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ওষুধ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক