১১ জুলাই, ২০২৩ ০৬:৪২ পিএম

পঞ্চগড়ের নতুন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান

পঞ্চগড়ের নতুন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোস্তফা জামান চেীধুরী। এর আগে তিনি বগুড়ার ম্যাটসের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ডা. মোস্তফা জামানকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তাকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও এমআইএস), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছের পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পঞ্চগড়
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক