১১ জুলাই, ২০২৩ ১০:০৯ এএম

মেডিকেলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৩ জুলাই

মেডিকেলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৩ জুলাই

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে আগামী ২৩ জুলাই। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এমবিবিএসের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা একটি দিন ঠিক করেছি। সম্ভাব্য তারিখটি আগামী ২৩ জুলাই।’

গতকাল ১০ জুলাই এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে ক্লাস শুরুর কথা থাকলেও গত ২ জুলাই অনিবার্য কারণে তা স্থগিত করে অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দেশের ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনে ভর্তি হন শিক্ষার্থীরা। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির হন ৬ হাজার ১৬৮ জন।

এ বছর পাস করেছে ৪৯  হাজার ১৯৪ জন। পাসের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ২০,৮১৩ জন (৪৩.৩১%) এবং মেয়ের সংখ্যা ২৮.৩৮১ জন (৫৭.৬৯%)।

সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১,৯৫৭ জন (৪৫.০০%), মেয়ে ২,৩৯৩ জন (৫৫.০০%)।

এ বছর লিখিত পরীক্ষায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৮৮.০০।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত