০৯ জুলাই, ২০২৩ ০১:২৪ পিএম

এমবিবিএস-বিডিএস চিকিৎসক নেবে বাংলাদেশ সেনাবাহিনী

এমবিবিএস-বিডিএস চিকিৎসক নেবে বাংলাদেশ সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর ৮২তম ডিএসএসসি (এএমসসি) এবং ৬৮তম ডিএসএসসি (এডিসি) অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হবে। গত ৮ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে। এ ছাড়া সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল বা ডেন্টাল কলেজ থেকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

যোগ্যতা

১. বয়স: ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

২. শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫.০০ সহ এমবিবিএস বা বিডিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী। 

বৈবাহিক অবস্থা

ক. পুরুষ: অবিবাহিত (০১ জানুয়ারি ২০২৪ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন)।

খ. মহিলা: অবিবাহিতা/বিবাহিতা

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক।

আবেদন করার পদ্ধতি

১. শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে (https://joinbangladesharmy.army.mil.bd) অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Hot Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে বর্ণিত কোর্সে APPLY করতে হবে। আবেদনপ্রার্থীগণ Trust Bank t-cash, VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।

বেতন-ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী কর্মকর্তারা বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সেনাবাহিনী
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক