২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে এবং সময়ও তিন ঘণ্টাই থাকবে।
বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এর আগে গত ২০ জুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়, এ বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য প্রস্তুত করা সংক্ষিপ্ত সিলেবাসেই ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে।
এএইচ/
-
১৪ অক্টোবর, ২০২৪
-
১৭ জুলাই, ২০২৪
-
০৯ জুলাই, ২০২৪
-
২৯ জুন, ২০২৪
-
২১ জুন, ২০২৪
-
০১ জুন, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৩
-
২৬ নভেম্বর, ২০২৩
-
২৬ নভেম্বর, ২০২৩