০৫ জুলাই, ২০২৩ ০৬:৫১ পিএম

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৪

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৪
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৫৮৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০২ জন। এ ছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৮৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১০ হাজার ৪৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৪৬৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯৮৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৪৮২ জন।

  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক