২৫ জুন, ২০২৩ ১০:৩৮ এএম
সাভারে অনুমোদনহীন ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযান, মালিকের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন।
মেডিভয়েস রিপোর্ট: সাভারে অনুমোদনহীন ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন সেন্টারের মালিক আব্দুল জলিলকে ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৫ জুন) স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি বলেন, সাভার থানা রোডের একটি ভাড়া করা বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রক্তসহ ব্যাগ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। কোনো রকম ব্লাড ক্রসম্যাচ করা ছাড়াই আব্দুল জলিল রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করতেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত