২১ জুন, ২০২৩ ০৩:১৮ পিএম

৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ৭৮ চিকিৎসক

৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ৭৮ চিকিৎসক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৭৮ জন চিকিৎসককে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার (২১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়ছে, ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ-৭(২); অর্থ বিভাগ, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর স্পষ্টিকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখের ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬ (অংশ)-১)-২৩২ সংখ্যক পরিপত্র মোতাবেক বিসিএস স্বাস্থ্য সার্ভিসের ৭৮ জন কর্মকর্তার অনুকূলে তাদের নামের পার্শ্বে উল্লিখিত উচ্চতর গ্রেড (৬ষ্ঠ গ্রেড) মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়, ‘কর্মকর্তাগণ অর্থ বিভাগ হতে জারিকৃত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আর্থিক সুবিধাদি প্রপ্য হবেন। এতদবিষয়ে ভবিষ্যতে উচ্চ আদালতে কোন নেতিবাচক সিদ্ধান্ত হলে বা কোন প্রকার অডিট আপত্তি কিংবা অর্থ বিভাগ কর্তৃক কোনো আদেশ আরোপিত হলে উচ্চতর স্কেল গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অতিরিক্ত উত্তোলিত/আহরিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানে বাধ্য থাকিবেন।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো,’ বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের- ২ শাখার উপসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক