রোগী বাড়াতে সামাজিক মাধ্যমে পোস্ট না করার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: নিজেদের রোগী বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস কিংবা পোস্ট করে রোগীদের দৃষ্টি আকর্ষণ করা থেকে বিরত থাকতে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১৮ জুন) হাসপাতালটির পরিচালক ডা. এমএবি সিদ্দিকের সই করা এক নোটিসে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ‘হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এটা সম্পূর্ণ অনৈতিক ও মেডিকেল ইথিক্স পরিপন্থি।’
নোটিসে আরও বলা হয়েছে, এই ধরণের কোনো কার্যকলাপ নিজে বা তার নিয়োজিত কোনো ব্যক্তি দ্বারা সম্পাদন করলে, ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে হসপিটাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।
সদয় অবগতির জন্য নোটিশের অনুলিপিটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান ডা এমএ কাশেমসহ উপ-পরিচালক, সহকারী পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে।
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
১৯ জুলাই, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩
-
১৮ জুলাই, ২০২৩